বাংলাখবর
প্রেমিকা-স্ত্রী-মায়ের পর এবার ‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : বাস্তব জীবনে তিনি সন্তানের মা এবং পর্দায়ও একাধিক বার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কখনো ছিলেন প্রেমিকা, কখনো স্ত্রী এমনকি মায়ের চরিত্রেও দেখা গেছে লাস্যময়ী এই নায়িকাকে। এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এক নতুন রূপে হাজির হতে চলেছেন। তিনি পর্দায় 'ঠাকুর মা' অর্থাৎ দাদির চরিত্রে অভিনয় করবেন।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম হৈচৈ সম্প্রতি ঘোষণা করেছে, চলতি মাসেই তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতে যাচ্ছে, যা পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। সিরিজের পটভূমি বাংলার একটি বনেদি পরিবার, যেখানে একটি বিয়েকে কেন্দ্র করে ধীরে ধীরে এক রহস্য জমে ওঠে। পরিবারের ঠাকুর মা হিসেবে শ্রাবন্তী সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন।
ঘোষণা পর্বে উল্লেখ করা হয়েছে যে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করবেন, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইন্ডাস্ট্রি সূত্রে জানানো হচ্ছে, নাতনির চরিত্রে অভিনয়ের জন্য প্রভাবশালী অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের নাম শোনা যাচ্ছে। দিব্যাণী ছোট পর্দার পরিচিত মুখ, এবং ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করার পর তিনি সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমায় কাজ করেছেন।
টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল, যা তাদের দাদি-নাতনির রসায়নকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে। নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী মন্তব্য করেছেন, “নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হতে যাচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।”
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
