বাংলাখবর
প্রথম ১০ বছর রোনালদোর পক্ষে, এখন মেসিকেই সেরা মানেন মুলার
স্পোর্টস ডেস্ক : কে সর্বকালের সেরা, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? ফুটবলের সবচেয়ে আলোচিত এই বিতর্কে নিজের অবস্থান বদলের কথা জানালেন থমাস মুলার। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম ১০ বছর রোনালদোর প্রতি তার ঝোঁক থাকলেও এখন পুরো ক্যারিয়ার বিবেচনায় মেসিকেই এগিয়ে রাখেন তিনি।
মুলারের ভাষায়, ক্যারিয়ারের শুরুর এক দশকে তার পছন্দ ছিল রোনালদো। কিন্তু সময়ের সঙ্গে মেসির দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, খেলার সৌন্দর্য এবং সাফল্য তার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার বিষয়টিও মেসিকে মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তবে শুধু ট্রফির সংখ্যা দিয়ে মেসির শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে চান না মুলার। তার কাছে আর্জেন্টাইন তারকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ধরে দর্শকদের আনন্দ দিয়ে যাওয়া। প্রায় দুই দশক ধরে মেসির পারফরম্যান্সের ধারাবাহিকতা তাকে মুগ্ধ করেছে বলেও জানান মুলার।
মেসিকে সেরা বলার ক্ষেত্রে মুলারের ব্যক্তিগত অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে ১০ ম্যাচে তার গোল ৮টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি। এসব ম্যাচের ৭টিতেই জয় পেয়েছিল বায়ার্ন। পরে পিএসজির হয়ে মেসির বিপক্ষেও খেলেছেন মুলার। ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দুই লেগেই পিএসজিকে হারিয়েছিল বায়ার্ন।
আন্তর্জাতিক ফুটবলেও মেসির বিপক্ষে সাফল্যের স্মৃতি আছে মুলারের। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসিদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি।
রোনালদোর বিপক্ষে অবশ্য মুলারের রেকর্ড ততটা উজ্জ্বল নয়। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে চ্যাম্পিয়নস লিগের নকআউটে বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইয়ে দুজনের দেখা হয়েছিল আটবার। ওই ম্যাচগুলোতে মুলার গোল করতে না পারলেও রোনালদো করেছিলেন ৯টি।
তবে ব্যক্তিগত পরিসংখ্যানের এই পার্থক্যের মধ্যেও মুলারের বর্তমান পছন্দ বেশ স্পষ্ট। ক্যারিয়ারের প্রথম দশকে রোনালদোর প্রতি তার সমর্থন থাকলেও সময়ের বিচারে মেসিকেই তিনি সর্বকালের সেরা হিসেবে দেখছেন।
এই বিভাগের আরও খবর
প্রথম ১০ বছর রোনালদোর পক্ষে, এখন মেসিকেই সেরা মানেন মুলার
প্রথম ১০ বছর রোনালদোর পক্ষে, এখন মেসিকেই সেরা মানেন মুলার
অলিসের দুর্দান্ত গোলেও ইতালির সঙ্গে ফ্রান্সের ড্র
অলিসের দুর্দান্ত গোলেও ইতালির সঙ্গে ফ্রান্সের ড্র
রোনালদোকে ছাড়াই আরও একটা দুর্দান্ত জয় পর্তুগালের
রোনালদোকে ছাড়াই আরও একটা দুর্দান্ত জয় পর্তুগালের
মেসিবিহীন আর্জেন্টিনার দারুণ শুরু, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল
মেসিবিহীন আর্জেন্টিনার দারুণ শুরু, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল
আইনি লড়াইয়ে অনড় ম্যানচেস্টার সিটি, রায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
আইনি লড়াইয়ে অনড় ম্যানচেস্টার সিটি, রায়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
মেসির বিদায়ের সঠিক সময় এখনই: স্কালোনি
মেসির বিদায়ের সঠিক সময় এখনই: স্কালোনি
ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল হালান্ডের, জয় পেল নরওয়ে
ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল হালান্ডের, জয় পেল নরওয়ে
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
বার্সার সাতে সাত
বার্সার সাতে সাত
পাঁচ দশকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কেইন
পাঁচ দশকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কেইন
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ