বাংলাখবর
প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আমিরাত সুন্দরী
বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সরাসরি অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক নারী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ দেশটির প্রতিনিধিত্ব করবেন আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসরে।
রবিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই ২০২৫’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতাটি থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের প্রায় ১৩০টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করবেন।
মরিয়ম বলেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধুই সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, মরিয়ম মোহামেদ প্রথম আমিরাতি নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছিলেন মডেল অ্যামিলিয়া ডোব্রেভা। জন্মসূত্রে কসোভোর এই নাগরিক দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করার কারণে ইউএই-এর হয়ে অংশ নেওয়ার সুযোগ পান।
'মিস ইউনিভার্স ইউএই' আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মরিয়মের নির্বাচন শুধু তার ব্যক্তিত্ব, সৌন্দর্য ও প্রতিভার ভিত্তিতেই নয় বরং নারীর ক্ষমতায়ন এবং সামাজিক প্রভাব তৈরির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিয়ে করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
