বাংলাখবর
পেঁয়াজের পর মিললো কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি
বাংলা খবর ঢাকা : নিত্যপণ্য পেঁয়াজের পর কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে দাম কমতে পারে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। রোববার (২৫ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এদিন থেকে দুটি পণ্যের আমদানির অনুমোদন (আইপি) দেয়া হচ্ছে। ৩০টি আইপিতে ১১ হাজার ৬০০ টন কাঁচামরিচ দেশের বাইরে থেকে আনার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ৬৮টি আইপিতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে।
রোববার রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগে যা ছিল ১০০ থেকে ১৭০ টাকা। আর কেজিপ্রতি টমেটো বিক্রি হয়েছে ১২০ টাকায়। গত মাসে তা ছিল ৬০ থেকে ৭০ টাকা।
বিক্রেতারা বলছেন, পণ্য দুটি আমদানি করলেই দর কমবে। কারণ, এতে বাজারে সরবরাহ বাড়বে। এছাড়া কেউ মজুত করে রাখলে মার্কেটে ছাড়তে বাধ্য হবেন।
তবে ক্রেতারা বলছেন, আমদানি করলেই কাঁচামরিচ ও টমেটোর দাম কমবে না। কারণ, পেঁয়াজ আমদানির পরও মূল্য হ্রাস পায়নি। ফলে দর নিয়ন্ত্রণে বাজার তদারকি আরও বাড়ানো উচিত।
ইতোমধ্যে লাফিয়ে বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি।
বাজারে ভালো মানের ১ কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম কম হলেও সেটি সব বাজারে মিলছে না।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই