বাংলাখবর

পূর্ব অস্ট্রেলিয়ায় প্রবল ঝড়বৃষ্টিতে নিহত আট

বাংলা খবর ডেস্ক : পূর্ব অস্ট্রেলিয়ায় ২৫ ও ২৬ ডিসেম্বর প্রবল ঝড়বৃষ্টি হলো। বৃষ্টি এখনো পড়ছে। বুধবার তা কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলসে ভয়ংকর ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা পড়েছে।

কুইন্সল্যান্ডে ৯০ হাজার মানুষের কাছে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ সরবরাহ চালু করতে কয়েকদিন লেগে যাবে বলে জানানো হয়েছে। কুইন্সল্যান্ডের কাছে গ্রিন আইল্যান্ডে নৌকা ডুবে তিনজন মারা গেছেন। নৌকায় ১১ জন ছিলেন। তারা মাছ ধরতে গিয়েছিলেন। আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জীবনের আশঙ্কা নেই।

কুইন্সল্যান্ডে বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছেন এক নারী ও একটি নয় বছরের মেয়ে। গাছ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ক্যাম্পগ্রাউন্ডে একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আগে থেকেই সাবধান করে দিয়েছিল, বৃষ্টির ফলে নদী ও নালার জল হঠাৎ বেড়ে গিয়ে আশপাশের এলাকা ভাসাতে পারে। ছুটির সময় অনেকেই এখানে ক্যাম্পিং করেন।

কুইন্সল্যান্ডের জরুরি পরিষেবার ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ জানিয়েছেন, তাদের দপ্তরের কর্মীরা সব জায়গা ঘুরে দেখছেন। মানুষকে সতর্ক করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে এখন অনেক দেশেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে অনেক দেশেই।

বুধবার থেকে বৃষ্টি কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে ভিক্টোরিয়াতে এখনো বন্য়া সতর্কতা জারি আছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব তটভূমিতে এখনো ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। অন্যত্র বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। ডিসেম্বরের গোড়ায় ঘূর্ণিঝড় জেসপারের প্রকোপে কুইন্সল্যান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সূত্র: ডিডব্লিউ।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স