বাংলাখবর

নেদারল্যান্ডসে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৩

বাংলা খবর ডেস্ক : নেদারল্যান্ডসের দক্ষিণ হল্যান্ড প্রদেশের বন্দর শহর রটারডামে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ভবনে বন্দুক হামলার ঘটনায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ওই ঘটনার পর ৩২ বছর বয়সী সন্দেহভাজন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হলেও তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হাসপাতাল সংলগ্ন একটি ভবনে থাকা ৩৯ বছর বয়সী এক নারীকে গুলি করে। একই সময় সেই নারীর ১৪ বছর বয়সী মেয়েও গুরুতর আহত হয়। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন হামলাকারী ওই শিক্ষার্থী। এ ঘটনার পর গুরুতর জখমের ফলে ওই কিশোরীও মারা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে, এই হামলার পর পাশেই থাকা ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গিয়ে বন্দুকধারী ওই সন্দেহভাজন শিক্ষার্থী সরাসরি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে ৪৩ বছর বয়সী এক শিক্ষককে গুলি করেন। পরবর্তীতে মেডিকেল সেন্টারটির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর রটারডামে শহরের মেয়র আহমেদ আবু-তালেব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, ‘ভয়াবহ এই ঘটনায় আমরা হতবাক। শহরের দুটি ভিন্ন স্থানে গুলি চালানো হয়। বহু মানুষ যা প্রত্যক্ষ করেছে।’

আহমেদ আবু-তালেব বলেন, শহরের সঙ্গে মানুষের আবেগ খুব বেশি। আমরা নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই।

এদিকে, রটারডামের প্রধান প্রসিকিউটর হুগো হিলেনার জানিয়েছেন, গ্রেফতার সন্দেহভাজন ওই ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার কাছে পরিচিত ছিল। ২০২১ সালে তাকে প্রাণি নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করা হয়েছিল।

তবে ঘটনার পর সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, আল-জাজিরা।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স