বাংলাখবর

নিউজিল্যান্ডে পরপর ৩টি চীনা রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, আহত ৪

বাংলা খবর ডেস্ক : নিউজিল্যান্ডে তিনটি চীনা রেস্তোরাঁয় কুড়াল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। সোমবার (১৯ জুন) রাতে দেশটির অকল্যান্ড শহরে এক ব্যক্তি কুড়াল হাতে নিয়ে একে একে ওই তিন রেস্তোরাঁয় হামলা চালায়। মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে সোমবার রাতে কুড়াল হাতে এক ব্যক্তি তিনটি চাইনিজ রেস্তোরাঁয় প্রবেশ করে এবং হামলা চালায়। এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে।

নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, হামলায় আহত একজন ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলার শিকার তিনটি চাইনিজ রেস্তোরাঁর নাম- ঝাংলিয়াং মালাটাং, ইউয়েস ডাম্পলিং কিচেন এবং মায়া হটপট। সোমবার রাত ৯টার দিকে কুড়াল হাতে এক হামলাকারী এসব রেস্তোরাঁয় প্রবেশ করে এবং এলোমেলোভাবে লোকজনের ওপর আক্রমণ চালাতে শুরু করে।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, তিনি তার এক বন্ধুর সাথে মায়া হটপট রেস্তোরাঁয় খাচ্ছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি কুড়াল নিয়ে তার বন্ধুর কাছে আসে।

তিনি বলেন, রেস্তোরাঁর সবাই তখন উঠে দাঁড়ায় এবং কেউ একজন চিৎকার করে বলে, ‘তুমি কি করতে যাচ্ছ? তুমি কেন এটা করছ?’ পরে ওই হামলাকারী ব্যক্তি তার বন্ধুকে আবার আঘাত করে।

নিউজিল্যান্ড পুলিশ বলেছে, এই ঘটনায় তারা ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হামলা চালিয়ে গুরুতর শারীরিক ক্ষতি করার প্রচেষ্টায় আহত করার অভিযোগে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে মনে করা হচ্ছে।
অবশ্য ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানায়নি পুলিশ।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স