বাংলাখবর

নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। হামলায় আহত ৩২ বছর বয়সী এক নারী পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নামে কুইন্সের বাসিন্দা ওই নারী একটি ব্যাগ থেকে দুটি বড় ছুরি বের করে পথচারীদের ভয় দেখাতে থাকেন। এরপর তিনি এক ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করেন। প্রায় ২০ সেকেন্ড পর আরও এক নারীকে ছুরিকাঘাত করা হয়।

হামলার পর সিসনেরোস টাইমস স্কয়ারের একটি পুলিশ সাবস্টেশনের দিকে চলে যান। সেখানে পুলিশ সদস্যরা তাকে ছুরি ফেলে দেওয়ার জন্য কয়েকবার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ মানেননি বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে নিয়ন্ত্রণে আনতে দুবার টেজার ব্যবহার করা হলেও তা কার্যকর হয়নি। এরপর দুই পুলিশ সদস্য গুলি চালালে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, হামলাটি ছিল ‘এলোপাতাড়ি ও উসকানিহীন’। পুলিশ বলছে, ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। সিসনেরোসের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পূর্ব ইতিহাস ছিল বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

হামলায় আহত ৩২ বছর বয়সী নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৬৮ বছর বয়সী পুরুষটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা পরে স্থিতিশীল হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ফুটেজও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। তথ্যসূত্র: এপি, এবিসি নিউজ

এই বিভাগের আরও খবর

ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি

শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত

নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২

নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২

ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র