বাংলাখবর
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
বাংলা খবর ডেস্ক : ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে নতুন করে একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থায় থাকায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে চলতি সপ্তাহেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
রোববার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, কোন ব্যাংক-কে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে তা তিনি এখনই প্রকাশ করছেন না।
তবে বার্তা দিয়েছেন, ইরানের সঙ্গে আর্থিক লেনদেনকারী ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আরও বাড়বে। রয়টার্সকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।
বেসেন্ট বলেন, আগামী সপ্তাহগুলোতে এ ধরনের আরও পদক্ষেপ দেখা যাবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাংকগুলোকে লক্ষ্য করছে এবং তাদের জানিয়ে দিচ্ছে ইরানের অর্থ গ্রহণ করা কিংবা তেহরান সরকারকে সহায়তা করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে এটি ‘আর্থিক সহিংসতা’ পর্যন্ত গড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোকে জানাতে চায় যে ওয়াশিংটন তাদের কার্যক্রম সম্পর্কে অবগত।
এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা এমন সময় এলো, যখন কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, মিসরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বাস্ক মিসরের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে।
ওয়াশিংটনের অভিযোগ, ব্যাংকটি ইরান সরকারের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিল।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও আর্থিক নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার আওতায় আনছে। গত সপ্তাহেই মার্কিন অর্থ মন্ত্রণালয় প্রায় ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়।
ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল থেকে আয় করা, অস্ত্র সংগ্রহ এবং সাইবার কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছিল।
তবে ইরান এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। দেশটির অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে।
তেহরানকে ওয়াশিংটনের দাবিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের এই বিস্তৃত কর্মসূচিকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করা হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে আছে। এর মধ্যেই রোববার নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। জুলাইয়ের শেষের পর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘাত বলে জানা গেছে।
এদিকে উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিতব্য জি-২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠকে ইরানের বিরুদ্ধে আরও সহযোগিতার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বেসেন্ট।
তিনি জানান, বৈঠকে চীনা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবেন। ইরানের সঙ্গে চীনের চলমান বাণিজ্যের কারণে বেইজিংয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ‘সব বিকল্পই খোলা’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র দ্বিধাগ্রস্ত এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন বেসেন্ট। তিনি এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা বয়ান’ বলে অভিহিত করেন।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র একমত।
ইরানের ওপর ব্যাংকিং ও আর্থিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার এই উদ্যোগে তেহরানের আন্তর্জাতিক আর্থিক লেনদেন আরও সংকুচিত হতে পারে। একই সঙ্গে চীনসহ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপরও ওয়াশিংটনের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র