বাংলাখবর
নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিটের ব্যবস্থা করলেন মামদানি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে ঘিরে টিকিটের দাম, ফ্যান ফেস্টের খরচ ও অন্যান্য সীমাবদ্ধতার মধ্যে জোহরান মামদানির একটি ঘোষণা নিউইয়র্কবাসীর জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনার পর নিউইয়র্কবাসীর জন্য ১,০০০ টিকিট মাত্র ৫০ ডলার মূল্যে বরাদ্দর ব্যবস্থা করেছেন নিউইয়র্ক সিটির এই মেয়র। ব্যালটের মাধ্যমে এগুলো স্থানীয়দের মাঝে বিতরণ হবে।
মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া পাঁচটি ম্যাচের জন্য এই ব্যবস্থা। এর মধ্যে একটি ম্যাচ রাউন্ড অব ৩২ এবং একটি রাউন্ড অব ১৬-এর, বাকি তিনটি গ্রুপ পর্বের। টিকিটের সঙ্গে থাকবে বিনামূল্যে বাসে যাতায়াত ব্যবস্থা।
এই টিকিট হস্তান্তরযোগ্য নয়। পুনর্বিক্রি ঠেকাতে বিজয়ীদের হাতে সরাসরি টিকিট দেওয়া হবে।
মেক্সিকো ও অন্টারিওতে আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রি মূল দামের বেশি দামে করা যায় না, কিন্তু যুক্তরাষ্ট্রে এমন কোনো নিয়ম নেই।
মামদানি বলেন, “টিকিটের দাম হাজার হাজার ডলারে পৌঁছেছে। অনেক নিউইয়র্কবাসী ম্যাচ দেখতে চান কিন্তু সামর্থ্য নেই। আমরা নিশ্চিত করছি, সাধারণ মানুষ যেন খেলার বাইরে না থাকে।”
লটারি প্রক্রিয়া শুরু হবে ২৫ মে স্থানীয় সময় সকাল ১০টা থেকে। ছয় দিন ধরে প্রতিদিন একবার করে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। প্রতিদিন সর্বোচ্চ ৫০,০০০ এন্ট্রি, এবং সর্বমোট ৩ লাখ এন্ট্রি গ্রহণ করা হবে।
পরিচয় যাচাইয়ের জন্য সরকারি আইডি, বেতন স্লিপ, ভাড়া/মর্টগেজ চুক্তি বা ইউটিলিটি বিল লাগবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩ জুন এবং সর্বোচ্চ ২টি টিকিট কেনার জন্য তাদের সামনে থাকবে ৪৮ ঘণ্টা সময়।
এর আগেও মামদানি সাশ্রয়ী ফুটবল টিকিটের উদ্যোগ নিয়েছিলেন। গত মাসে গথাম এফসি বনাম বোস্টন লেগেসি ম্যাচে ১,০০০ টিকিট মাত্র ৫ ডলারে বিক্রি হয়েছিল, যা এক ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে যায়।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি