বাংলাখবর
নিউইয়র্ককে বিধ্বস্ত করে শিরোপা জিতল মেসির মায়ামি
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল ফ্লোরিডার ক্লাবটি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
রোববার (৩০ নভেম্বর) ভোরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামির পক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। এ ছাড়া মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় স্বাগতিকরা। ৯ মিনিট পর দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকেই। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।
এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। একের পর এক গোলে ব্যবধান গড়ে দেয় স্বাগতিকরা। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি।
এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে তাদেও আলেন্দে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গোটা মায়ামি শিবির। আগামী ৭ ডিসেম্বর রাতে এমএলএস কাপের ফাইনালে মাঠে নামবে তারা। যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি