বাংলাখবর
নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২০
বাংলা খবর ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়া একটি উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার জাতিসংঘের এক গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত ডিসেম্বরে ওই উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের জন্য প্রস্তুতকৃত গোপন ওই নিরাপত্তা প্রতিবেদন ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রহস্যময় ‘লাকুরাওয়া’ গোষ্ঠীর সদস্যরা নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে ২০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, এই হামলার ঘটনা কয়েক দিন আগে ঘটলেও গত সাপ্তাহিক ছুটির দিনে কেব্বি রাজ্যের উপ-গভর্নর এলাকাটি পরিদর্শনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে হামলার সুনির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে লাকুরাওয়া গোষ্ঠীর সহিংসতা বন্ধ থাকার পর এই হামলার ঘটনা ঘটেছে। এই গোষ্ঠীটির পুনরায় সহিংস হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামরিক বাহিনীর জোরদার অভিযানের মুখেও তারা জটিল অভিযান পরিচালনা করতে সক্ষম, তা দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন অংশে বিমান হামলা চালায়। নাইজেরিয়া সরকার বলেছে, ওই হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা, লাকুরাওয়া জিহাদি গোষ্ঠী এবং ডাকাত বা অপরাধী চক্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে সেই হামলায় ঠিক কতজন নিহত হয়েছিল এবং তারা কোন গোষ্ঠীর সদস্য ছিল, তা এখনও জানা যায়নি।
সাম্প্রতিক এই হামলার পেছনের মূল কারণ পরিষ্কার নয়।
তবে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে গত কয়েক সপ্তাহে জিহাদি এবং ডাকাত নামে পরিচিত অপহরণকারী ও গবাদি পশু চোরাকারবারি চক্রগুলো কৃষকদের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে। নিজেদের জমিতে চাষাবাদের জন্য এই অপরাধীদের দাবি করা কর বা চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় তাদের অপহরণ করছে ওই চক্রের সদস্যরা।
সূত্র: এএফপি।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
