বাংলাখবর
ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি হামলা ছিল পরিকল্পিত: ডব্লিউসিকে
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাটি ‘ভুল’ ছিল না। বরং এটি ‘পরিকল্পিত’ হামলা ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ওই দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেজ।
তিনি বলেন, ডব্লিউসিকের ত্রাণকর্মীদের গতিবিধি আগে থেকেই ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল। তারপরও ত্রাণকর্মীদের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়েছে।
সোমবার গাজার দেইর আল–বালাহ এলাকায় ডব্লিউসিকের ত্রাণকর্মীদের ওপর বিমান থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত ত্রাণকর্মী নিহত হয়। নিহতদের মধ্যে ফিলিস্তিনি ছাড়াও যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক রয়েছেন।
যদিও এই হামলাকে ‘গুরুতর ভুল’ বলে দুঃখপ্রকাশ করেছে ইসরায়েল।
ডব্লিউসিকে জানিয়েছে, ত্রাণকর্মীরা দেইর আল–বালাহ এলাকায় একটি ওয়্যারহাউসে ত্রাণ নামিয়ে বের হওয়ার পরই হামলার শিকার হন। ওই সময় সমুদ্রপথে গাজায় পাঠানো ১০০ টনের বেশি ত্রাণ তারা সেখানে পৌঁছে দেন।
সংগঠনটি আরও জানায়, ওই ত্রাণবহরে তিনটি গাড়ি ছিল। এর মধ্যে দুটি ছিল সশস্ত্র। গাড়ির দৃশ্যমান জায়গায় বড় করে ডব্লিউসিকের লোগো দেওয়া ছিল। এরপরও তিনটি গাড়িতেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলে চ্যানেল১২ নিউজকে দেওয়া সাক্ষাতকারে জোসে আন্দ্রেজ বলেন, ত্রাণকর্মীদের গাড়িগুলোর গতিবিধি ইসরায়েলি সামরিক বাহিনীর সবাই জানত। তাই এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গাড়িতে সরাসরি হামলার ঘটনা। সূত্র: বিবিসি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
