বাংলাখবর
তেলের অভাবে পাকিস্তান এয়ারলাইন্সের বহু ফ্লাইট বাতিল
বাংলা খবর ডেস্ক : তেলের অভাবে প্রায় অর্ধশত ফ্লাইট বাতিল করে দিয়েছে পাকিস্তানের সরকারি বিমান পরিবহন সংস্থা পাকিস্তান এয়ারলাইন্স। সংস্থাটির আতহার আওয়ান এমন তথ্য জানিয়েছেন।
আতহার আওয়ান বলেন, ‘জ্বালানি না থাকায় গত মঙ্গল ও বুধবার ৪৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।’ খবর ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
নাম প্রকাশ না করার শর্তে পিআইএর এক কর্মকর্তা বলেছেন, ‘বকেয়া পরিশোধ না করার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কারণ, আর্থিক সংকটের সম্মুখীন পিআইএ সময়মতো পাকিস্তান স্টেট অয়েলকে (পিএসও) বকেয়া পরিশোধ করতে পারছে না।’
তবে পিআইএ অবশ্য দাবি করেছে বৃহস্পতিবার ও শুক্রবার অনেকটাই স্বাভাবিক ছিল তাদের ফ্লাইট। শুক্রবার ৪৮টি এবং বৃহস্পতিবার ৫২টি ফ্লাইট পরিচালনা করেছে পাকিস্তান এয়ারলাইন্স।
পিআইএ এর একজন মুখপাত্র বলেন, বৃহস্পতিবার জ্বালানি সরবরাহ বা অন্য কোনো কারণে ফ্লাইট বাতিল না হওয়ায় পিআইএর ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হয়েছে। জ্বালানি সরবরাহের জন্য তহবিল ব্যবস্থার পর ফ্লাইটের সময়সূচী স্বাভাবিক হয়ে আসছে।
মুখপাত্র বলেছেন, টরন্টো, সৌদি আরব, ইস্তাম্বুল, কুয়ালালামপুর এবং দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটের জন্য নির্বিঘ্ন ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার উপর পিআইএর প্রাথমিক ফোকাস রয়েছে। একই সাথে, অভ্যন্তরীণ ফ্লাইট রুটে ধীরে ধীরে স্বাভাবিকতা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পিআইএ মুখপাত্র উল্লেখ করেছেন যে পিআইএ সফলভাবে তার অভ্যন্তরীণ উত্স থেকে তহবিল সুরক্ষিত করেছে।
এর আগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, পিআইএর বকেয়ার পরিমাণ ২৫০ কোটি ডলার, যা তার মোট সম্পত্তির পাঁচ গুণ বেশি। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এয়ারলাইনসটিকে বিক্রি করে দেওয়া হবে।
পিএসওর কাছ থেকে জ্বালানি কিনে থাকে পিআইএ। দৈনিক জ্বালানির মূল্য বাড়িয়ে ১৫ লাখ রুপি করার পর ফ্লাইটের সময়সূচিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে পিআইএ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
