বাংলাখবর
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া
বাংলা খবর ডেস্ক : পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ (শুরু হলে) তা কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে চাইছে। বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা 'সমস্যা চাইছে'।
২০২২ সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলেছেন, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না।
সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, 'আমরা এখন আবারও নিশ্চিত করছি, আগুন নিয়ে খেলা...তাদের (পশ্চিমাদের) ছোট বাচ্চাদের মতো খেলা- পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক চাচা-খালাদের পক্ষে খুব বিপজ্জনক!'
তিনি বলেন, ঈশ্বর না করুন, যদি এটি (পারমাণবিক যুদ্ধ) ঘটে, তবে তা একচেটিয়াভাবে ইউরোপকেই প্রভাবিত করবে।
প্রসঙ্গত, রাশিয়ার ২০২০ সালের পরমাণু মতবাদে বলা হয়েছে- পারমাণবিক বা গণবিধ্বংসী অন্যান্য অস্ত্র বা প্রচলিত অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ায় আক্রমণ করা হয় এবং রুশ প্রেসিডেন্ট যদি মনে করেন- এই আক্রমণে 'রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে', প্রতিক্রিয়া হিসাবে কেবল সে সময়েই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচিত হবে
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
