বাংলাখবর
তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সহায়তা: রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
বাংলা খবর ডেস্ক : তাইওয়ানকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা দিতে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে।
ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের বিষয়ে রাশিয়া সব সময় কথা বলে আসছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তায় একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকট বাড়বে। শনিবার (২০ এপ্রিল) টেলিগ্রামে বার্তায় তিনি এ মন্তব্য করেন।
জাখারোভা বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়ার মানে হলো সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা। তাইওয়ানকে সহায়তা দেওয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। অন্যদিকে ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে।
স্থানীয় সময় শনিবার ওই বিল পাশের জন্য ভোটাভুটি হয়। এখন ওই বিলটি ডেমোক্রেট-সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।
সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট মনিটর
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
