বাংলাখবর
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও সরাসরি মুখ খুললেন ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে। সম্প্রতি একটি পোশাকের দোকানে ফিতা কেটে উপস্থিত হয়ে হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়েন নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শুধু পোশাকের রঙ নয়, বরং নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু।
অপু বিশ্বাস জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পছন্দ করেন। ‘লাল শাড়ি’ সিনেমার সময় নিয়মিত লাল শাড়িতে দেখা গেলেও তার ব্যক্তিগত পছন্দে হালকা রঙই এগিয়ে।
নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, লেহেঙ্গা ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দের প্রসঙ্গে হেসে উত্তর দেন, আমি ঠিক জানতাম না, তবে হয়তো সে পছন্দ করেছে।
এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন নায়িকা। তিনি বলেন,ও ২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়ে কাজ হয়, কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।
অপু বিশ্বাসের এই মন্তব্য আবারও ঢালিউডের বর্তমান পরিস্থিতি ও তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে সামনে এনেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
