বাংলাখবর
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
বাংলা খবর ডেস্ক : বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য।
তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে আইনি সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, অন্যায্য বাণিজ্যিক আচরণের জবাব হিসেবে নতুন শুল্ক যথাযথ এবং আইনসম্মত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি করা হয়।
এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত দুই অঙ্কের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর এই শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন।
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর তিনি অস্থায়ী শুল্কের আশ্রয় নেন। সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই কার্যকর হয় এই নতুন শুল্ক।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর, প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে কর বাড়ানোর উদ্দেশ্যে এই নতুন দফার শুল্ক আরোপের চেষ্টা করছে।
এই বিভাগের আরও খবর
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের