বাংলাখবর

জার্মানির পর্যটন গন্তব্যে তরুণী হত্যা, আমেরিকানের বিরুদ্ধে মামলা

বাংলা খবর ডেস্ক : জার্মানিতে এক তরুণীকে হত্যা ও আরেক তরুণীকে হত্যাচেষ্টার দায়ে ৩১ বছর বয়সী এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জার্মানির অন্যতম পর্যটন গন্তব্য বাভারিয়া রাজ্যের নয়শোয়ানস্টাইন দুর্গের কাছে গত ১৪ জুন এই ঘটনা ঘটেছিল।

বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর দুই তরুণী সেদিন হাইকিংয়ে বের হয়েছিলেন। তাদের একজনের বয়স ২১, অন্যজনের ২২।

পথে মার্কিন ওই নাগরিকের সঙ্গে তাদের দেখা হয়। তখন মার্কিন ওই তরুণ পাশেই একটি সুন্দর দেখার জায়গা আছে বলে তাদের দুজনকে সেখানে নিয়ে যান। এরপর ২১ বছর বয়সী মেয়েটিকে মাটিতে ফেলে তার পোশাক খোলার চেষ্টা করেন। তাকে বাধা দিতে গেলে ২২ বছর বয়সী মেয়েটিকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার গভীর খাদে ফেলে দেন মার্কিন ওই নাগরিক।

এরপর ২১ বছর বয়সী মেয়েটি অবচেতন না হওয়া পর্যন্ত তার গলা চেপে ধরে রাখা হয় এবং পরে তাকে ধর্ষণ করা হয় বলে কৌঁসুলিরা অভিযোগ করেছেন। ধর্ষণ করার পর ওই মেয়েটিকেও খাদে ফেলে দেওয়া হয়।
এরপর ২২ বছর বয়সী মেয়েটি আহত অবস্থায় উপরে উঠে আসতে সক্ষম হয়েছিলেন। আর ২১ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানেই তিনি মারা যান।

মার্কিন ওই নাগরিকের বিরুদ্ধে শরীরে মারাত্মক আঘাত, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার ল্যাপটপ ও মোবাইলে শিশু পর্নোগ্রাফির বিভিন্ন ফাইলও পাওয়া গেছে। তবে তার বিচার প্রক্রিয়া শুরুর তারিখ এখনো ঠিক হয়নি।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স