বাংলাখবর
জাপানে বাড়িতে একা-একাকীত্বে মৃত্যু হয়েছে ৪০ হাজার মানুষের
বাংলা খবর ডেস্ক : বাড়ির ভেতর মরে পড়ে আছেন কেউ জানেনও না; পঁচা-গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল তিনি মারা গেছেন— এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা।
জাপানের পুলিশ জানিয়েছে, শুধুমাত্র এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৪০ হাজার মানুষ একা-একাকীত্বে মৃত্যুবরণ করেছেন।
এরমধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন।
দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা ৩৭ হাজার ২২৭ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। এরমধ্যে ৭০ শতাংশের বয়সই ৬৫ বছর বা তারও বেশি।
এই ৩৭ হাজার ২২৭ জনের মধ্যে ৪০ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর। আর ১৩০ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরের বেশি সময় পর।
জাপানের জাতীয় জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এ বছরের শুরুতে এক প্রতিবেদনে জানায় ২০৫০ সালে জাপানে একা একা বাড়িতে থাকা মানুষের সংখ্যা ১ কোটি পার হয়ে যেতে পারে।
মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষই বিয়ে করেন না। ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না।
এই বিভাগের আরও খবর
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
