বাংলাখবর
জাপানে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুপারমার্কেট
বাংলা খবর ডেস্ক : জাপানের জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। এতে দেশটির বয়স্ক মানুষরা প্রয়োজনীয় মুদি ও দৈনন্দিনের পণ্য কিনতে অসুবিধায় পড়ছেন।
এদিকে সুপারমার্কেটের অপারেটররা জনসংখ্যা হ্রাস ও অন্যান্য কারণে গ্রাহক কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। টোকিওভিত্তিক এনএইচকে নিউজ জানিয়েছে, ব্যাবসায়িক সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, কিছু দোকান নতুন ব্যবস্থাপনা খুঁজছে, অনেকের উত্তরসূরির অভাব রয়েছে।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের নীতি গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষা অনুসারে, জাপানের ৮.২ মিলিয়নেরও বেশি বয়স্ক ব্যক্তি, যাদের বয়স ৬৫ বা তার বেশি, তাদের প্রায় এক-চতুর্থাংশ কেনাকাটায় সমস্যার মুখোমুখি হচ্ছেন।
দক্ষিণ জাপানের টোটোরি প্রদেশে বসবাসকারী ৮৫ বছর বয়সী এক নারী পায়ে আঘাত পেয়েছেন। ফলে তিনি সুপারমার্কেটে হাঁটতে পারছেন না। তিনি এখন মুদি পণ্য কেনাকাটার জন্য তার পরিবারের সদস্যদের সহায়তার ওপর নির্ভর করেন।
এই পরিস্থিতিতে প্রাদেশিক পৌরসভাগুলো মুদির ভ্রাম্যমাণ ট্রাকগুলোর প্রচারের এবং দূরবর্তী সুপারমার্কেটে পৌঁছনোর জন্য বাসের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।
২০২০ সালের হিসাবে জাপানের জনসংখ্যা ১২৬.১৫ মিলিয়ন, যা ২০৫৬ সালে ১০০ মিলিয়নের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬৫ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৪৩ সালে ৩৯.৫৩ মিলিয়নে উন্নীত হওয়ার পর ২০৭০ সালে ৩৩.৬৭ মিলিয়নে নামবে বলে অনুমান করা হচ্ছে। সেই হিসাবে ২০৭০ সালে এ বয়সের মানুষের সংখ্যা দাঁড়াবে জনসংখ্যার ৩৮.৭ শতাংশে।
ফলে সামাজিক নিরাপত্তা ব্যয় অনেক বেড়ে যাবে।
উল্লেখ্য, জাপানের জনসংখ্যা এক বছর আগের থেকে ২০২২ সালে পাঁচ লাখ ৫৬ হাজার কমে ১২৪.৯ মিলিয়নে দাঁড়িয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
