বাংলাখবর
জনবহুল রেঁস্তোরায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
বাংলা খবর ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ক্রামাতোর্সকের একটি রেঁস্তোরায় মঙ্গলবার (২৭ জুন) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
হামলার পরপরই রেঁস্তোরার ভবনটি ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন।
রুশ বাহিনী যে শহরে হামলা চালিয়েছে, সেটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।
সংবাদমাধ্যম বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি মানুষকে ‘মৃত অবস্থায়’ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানকার ভনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েকটি ধসে পড়ে।
হামলার সময় রেঁস্তোরার ভেতরে অন্তত ৮০ জন মানুষ ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের ফ্রিল্যান্সার সাংবাদিক আর্নড ডি ডেকার।
তিনি আরও জানিয়েছেন, হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।
সূত্র: বিবিসি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
