বাংলাখবর
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
বাংলা খবর ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ নির্বাচনে দু’জনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭।
অন্যদিকে, এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ০০২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
এই বিভাগের আরও খবর
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১,১৬,৯৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন ৯ শিক্ষার্থী,
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
একই প্রশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু কাল
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ডুয়েট
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়