বাংলাখবর

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

বাংলা খবর ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আত্তিকা অঞ্চলের সাথা এলাকায় দুটি ‘বেল’ হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) ওই এলাকায় দাবানল নিয়ন্ত্রণের সময় এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।

তিনি জানান, পোর্তো জারমেনো এলাকায় বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় নিহত দুজনের একজন ছিলেন গ্রিক সমন্বয়কারী ও অন্যজন ডেনিশ পাইলট। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আত্তিকা-বেওতিয়া সীমান্তে জ্বলতে থাকা বড় দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়া ইজারা করা দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।

প্রতিবেদনে জানা গেছে, দুটি হেলিকপ্টারে মোট ৪ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে ২ জন গ্রিক ও ২ জন বিদেশি নাগরিক ছিলেন। একটি হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট ও গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা জীবিত উদ্ধার হন। তাদের চিকিৎসার জন্য এথেন্সের ২৫১ এয়ার ফোর্স জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলে পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা

ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান

ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের

ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক