বাংলাখবর

গাজা যুদ্ধের আঁচ নিয়ে নতুন শঙ্কায় মধ্যপ্রাচ্য সফরে ব্লিনকেন

বাংলা খবর ডেস্ক : গাজা যুদ্ধের আঁচ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশংকার মাঝে আবারো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন। তবে তার সফরের মধ্যেও গেলো ২৪ ঘন্টায় গাজায় নৃশংস হামলা চালিয়ে একশো ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলা চালিয়ে যাচ্ছে লেবাননেও। 
গেলো মঙ্গলবার লেবাননে বোমা বিস্ফোরণে হামাসের শীর্ষ নেতা নিহত আর বুধবার ইরানে জোড়া বোমা হামলায় শতাধিক নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক সংঘাত জোরালোভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে, সংকট নিরসনে শুক্রবার তুরস্ক সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন। গেলো ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফলে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্ক ছাড়াও, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও গ্রীস সফরের কতা রয়েছে এন্টোনি ব্লিনকেনের। এদিকে, গেলো ২৪ ঘন্টায় গাজায় নৃশংস হামলা চালিয়ে একশো ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আড়াইশোরও বেশি। এ নিয়ে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২২ হাজার সাতশো ছাড়িয়ে গেছে। আহত ৫৮ হাজারের বেশি। এখনো নিখোঁজ ৭ হাজার ফিলিস্তিনি।

গাজা ছাড়াও লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। শনিবার হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় তারা। এর কয়েকঘন্টা আগে, শনিবার ভোরে ইসরাইলের বিভিন্ন স্থাপনা করে অন্তত ৬২টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা বলছে, হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরৌরি হত্যার জেরেই ইসরাইলি ভূখন্ডে হামলা চালাচ্ছে তারা।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স