বাংলাখবর

গাজা ইস্যু: ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান মার্কিন সিনেটরের

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার।

তিনি অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘লক্ষচ্যুত হয়েছেন’। তিনি দেশের পরিবর্তে নিজে ‘রাজনৈতিকভাবে টিকে থাকাকে’ অগ্রাধিকার দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে এসব কথা বলেন চাক শুমার। তিনি সতর্ক করে বলেন, গাজায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ার কারণে ইসরায়েল মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পাশাপাশি বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় ওই উপত্যকায় ৩১ হাজার ৩৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই নার ও শিশু। আহত হয়েছে ৭৩ হাজার ১৩৪ জন।

গাজার নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা নিয়ে প্রথমবারের মতো কঠোর সমালোচনা করলেন কোনও মার্কিন রাজনীতিবিদ। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইসরায়েলের সমালোচনা করা থেকে বিরত রয়েছে। কিন্তু চাক শুমার ইসরায়েলের পরীক্ষিত সমর্থক হলেও এবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলেন।

চাক শুমার বলেন, ইসরায়েলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে। পাশাপাশি গাজার নিরপরাধ বেসমারিক জনগণকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মার্কিন প্রভাবশালী এই সিনেটর বলেন, “ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ। সেখানে নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে দেশটির জনগণের। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা হওয়া দরকার। আমার মতে একটি নির্বাচনের মাধ্যমেই সেটি সবচেয়ে ভালভাবে সম্পন্ন করা যাবে।” সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স