বাংলাখবর
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল শুক্রবার প্রস্তাব তোলা হয়। সেই প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব উত্থাপন করে। এ প্রস্তাবের সহপৃষ্ঠপোষক ছিল অন্তত ৯৭টি দেশ। প্রস্তাবটির পক্ষে ১৩টি দেশ ভোট দেয়। যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। শেষ পর্যায়ে ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। আর এর মাধ্যমে প্রস্তাবটি আটকে যায়।
নিরাপত্তা পরিষদে সদস্য ১৫টি দেশ। এছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো (আমি মানি না) ক্ষমতা রয়েছে। এ দেশগুলোর কোনো একটি বিপক্ষে ভোট দিলে প্রস্তাব পাস করা যায় না।
ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে বলে অভিযোগ আসছে। যুদ্ধ শুরুর পরে পূর্ব ভূমধ্যসাগরে দুইটি রণতরী পাঠিয়েছে বাইডেন প্রশাসন।
গতকাল প্রস্তাব আটকের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেন, ‘প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।’
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি। এছাড়া গাজায় বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
