বাংলাখবর
গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত ১৬
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
রয়টার্স জানায়, শনিবার মধ্য গাজার আল-নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের আশ্রয় নেয়া একটি স্কুলে ইসরায়েলি হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। প্রাণ গেছে অন্তত ১৬ জনের।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে, উপত্যকাজুড়ে ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
