বাংলাখবর
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ২০১
বাংলা খবর ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৭৮তম দিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই এই হারে মানুষ মারছে ইসরায়েলি বাহিনী। গাজায় অবিরত হামলায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন।
নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন রয়েছেন। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন। শুধু তাই না, হাজার হাজার ফিলিস্তিনি ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
শনিবার গাজার সরকারি জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় মোট ৯৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সর্বশেষ নিহত সাংবাদিক মোহাম্মদ খলিফা। হামাসপন্থি টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে কাজ করতেন তিনি।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
