বাংলাখবর
গাজায় গণহত্যার কথা বলায় কংগ্রেসের রোষানলে রাশিদা তালিব
বাংলা খবর ডেস্ক : গাজায় ইসরাইলের গণহত্যায় মার্কিন সমর্থনের সমালোচনা করায় তোপের মুখে পড়েছেন ফিলিস্তিন-মার্কিন আইনপ্রণেতা রাশিদা তালিব। তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মিশিগান থেকে তিন মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান মার্কিন কংগ্রেসে তালিব প্রশ্ন তুলেছিলেন, ‘আমি জানি না কেন ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ আপনাদের কানে পৌঁছায় না।’ এই মন্তব্যের পর মঙ্গলবার রাতে রাশিদা তালিবের নিন্দা করতে আনা প্রস্তাব ২৩৪-১৮৮ ভোটে পাস হয়।
বেশিরভাগ কংগ্রেসম্যান এখনো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে আগের মতো পূর্ণ সমর্থন নেই সিনেটারদের মধ্যে। ইতিমধ্যে রাশিদা তালিবের পক্ষে অবস্থান নিয়ে ওয়াকআউট করেছেন শতাধিক কংগ্রেসনাল কর্মী।
মার্কিন কংগ্রেসম্যান যিশু ‘চুই’ গার্সিয়াও তালিবের পক্ষে পোস্ট করেছেন। এক্স এ দেওয়া এক টুইটে তিনি বলেন, ‘(তালিবের) নিন্দা কংগ্রেসে নারীদের নীরব ও বিপন্ন করার একটি প্যাটার্নের পুনরাবৃত্তি করে, যারা মানবতার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছেন।’
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
