বাংলাখবর

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

বাংলা খবর ডেস্ক : গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি ‘মানবিক অঞ্চল’ মনোনীত করা হয়েছিল। তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যেখানে ৯০ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।

খান ইউনিসের এই হতাহতের ঘটনায় রোববার ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

‘গাজার কোথাও এখন নিরাপদ নয়’ বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থানসহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরাইলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি ‘মর্মাহত এবং দুঃখিত’।

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

সেইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির জন্য গুতেরেস তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরাইলি হামলায় ৯০ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, এ নিয়ে এ পর্যন্ত ৩৮ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন ৮৮ হাজার ৮৮১ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স