বাংলাখবর
ক্রিমিয়ায় হামলা, ইউক্রেন-ওয়াশিংটনকে পরিণাম ভোগের হুঁশিয়ারি রাশিয়ার
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়ায় চারজন নিহতের ঘটনায় ইউক্রেনের মিসাইল হামলাকে দায়ী ঘোষণা করা হচ্ছে। রবিবার হামলার পরে ক্রেমলিন একটি সতর্কীকরণ জারি করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে এর‘পরিণাম ভোগ করতে হবে’। এছাড়াও, মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে ইউক্রেন রবিবার মিসাইল হামলা চালিয়েছে। হামলায় অন্তত চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুজন কম বয়সী ছিলেন। এ হামলাকে ‘বর্বর’ বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে।
দিমিত্রি পেসকভ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কীভাবে এর জবাব দেওয়া হবে, সেটা সময়ই বলে দেবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় মিসাইল হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করা হয়। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
