বাংলাখবর
ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন অভিষেক বচ্চন
বিনোদন ডেস্ক : অভিনয়জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অভিষেক হয়। একই সিনেমাতে অভিনয়ে যাত্রা শুরু করেন কারিনা কাপুরও। দীর্ঘ এই পথচলার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী।
সম্প্রতি ইটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ক্যামেরার সামনে এখন তিনি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শুরুতে ক্যামেরার সামনে এক ধরনের অস্বস্তি কাজ করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংকোচ কেটে গেছে। এখন নিজের মতো করে স্বাভাবিক থাকতে পারেন বলেই চরিত্র নির্বাচনেও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেন। কাজ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে অভিষেক বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে সবার মধ্যেই একটা উত্তেজনা থাকে। একই সঙ্গে ভয়ও থাকে কাজ পাব কি পাব না। তাই তখন সামনে যা আসত, সেটাই করে ফেলতাম। কিন্তু এখন আমি পরিষ্কার বুঝতে পারি কোন কাজটি করতে চাই, আর কোনটি করতে চাই না।
তিনি আরও বলেন, গত পাঁচ থেকে সাত বছরে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অনেক বেড়েছে। এখন আর শুধু কাজের জন্য কাজ করেন না, বরং গল্প ও চরিত্র বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। তার মতে, এই আত্মবিশ্বাস ও মানসিক পরিপক্বতাই অভিনয়কে আরও সমৃদ্ধ করেছে। অন্য অভিনেতাদের সাফল্য নিয়ে কখনোই নিজেকে অনিরাপদ মনে হয়নি বলেও জানান অভিষেক। তবে নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন বা সংশয় যে কখনোই আসেনি, তা নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্য কেউ কী করছে, সেটা নিয়ে আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি। তবে নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন করেছি। মনে হয়েছে, আমি কি এই চরিত্রটা ঠিকভাবে করতে পারব? আমার মনে হয়, প্রায় সব অভিনেতার মধ্যেই এমন সংশয় কাজ করে।
২৬ বছরের ক্যারিয়ারে গুরু, বান্টি অর বাবলিম আর ডুমের মতো বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছেন অভিষেক। যদিও সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বর্তমানে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত কিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
