বাংলাখবর

কান উৎসবে আলোচনায় ঐশ্বরিয়ার বক্তব্য

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ আবারও রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি দিয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। উৎসবের সমাপনী অনুষ্ঠানেও তিনি অংশ নেন এবং তরুণ শিল্পীদের উদ্দেশে এক গভীর ও স্পষ্ট বার্তা দেন যা নিয়েই চলছে আলোচনা।

তরুণ অভিনেত্রীদের কী পরামর্শ দেবেন এমন প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া বলেন, অভিনয় বা যেকোনো শিল্পজীবন আসলে ব্যক্তিগত এক যাত্রা। এখানে সঠিক-ভুলের কোনও নির্দিষ্ট নিয়ম নেই, বরং অভিজ্ঞতাই একজন শিল্পীকে গড়ে তোলে। এই পথে প্রতিদিনই নতুন দিন। নিজেকে আবিষ্কারের এই যাত্রায় তুমি নিজেই নিজের পথ তৈরি করবে।

ঐশ্বরিয়া আরও বলেন, আজকের বিশ্বে অনেক কিছুই পরিকল্পিত ও কৃত্রিমভাবে তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে নিজের ভেতরের সত্যিকারের শিল্পীকে খুঁজে পাওয়ার সুযোগ কমে যাচ্ছে। তিনি মনে করেন, শিল্পের আসল সৌন্দর্য হলো জীবনের অভিজ্ঞতা থেকে শেখা এবং সেই অভিজ্ঞতাকে নিজের কাজে প্রতিফলিত করা।

ঐশ্বরিয়া তরুণদের উদ্দেশে আরও বলেন, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা জরুরি। জীবনের পথে যা ঘটবে, তা আগে থেকে সবসময় বোঝা সম্ভব নয়। তোমাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। কারণ শেষ পর্যন্ত নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হয়।

তার পরামর্শের শেষ অংশে তিনি তরুণদের কৌতূহলী থাকার আহ্বান জানান। তার মতে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা শেখার অংশ, আর সেটিই একজন শিল্পীকে সমৃদ্ধ করে। ঐশ্বরিয়া রায় বচ্চনের এই মন্তব্যগুলো ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই তার বক্তব্যকে অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর