বাংলাখবর
কানাডার ওপর নতুন শুল্ক তিনদিনের জন্য স্থগিত ঘোষণা ট্রাম্পের
বাংলা খবর ডেস্ক : নতুন শুল্ক স্থগিতের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দুই দেশের ব্যবসায়ী মহলে। কারণ কানাডা থেকে আমদানি করা ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের কথা ছিল। এর বাইরে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর আগে থেকেই শুল্ক রয়েছে।
কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলেও দাবি করেছেন তিনি। খবর বিবিসি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছি। কারণ চুক্তির নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে কানাডা ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে।
এর আগে বুধবার সকাল থেকে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার বা ২৮ বিলিয়ন কানাডীয় ডলারের পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে সিদ্ধান্তটি স্থগিত করা হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে মার্কিন পণ্যের জন্য কানাডার বাজারে ব্যাপক প্রবেশাধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং ডিজিটাল বাণিজ্যে সমন্বয়ের মতো বিষয় থাকবে। একই সঙ্গে মার্কিন বাজার ও শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন বিধানও রাখা হবে।
নতুন শুল্ক স্থগিতের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দুই দেশের ব্যবসায়ী মহলে। কারণ কানাডা থেকে আমদানি করা ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের কথা ছিল। এর বাইরে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর আগে থেকেই শুল্ক রয়েছে।
কানাডা এসব গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কমানো বা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে, কানাডা মার্কিন গাড়ির ওপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার করুক এবং মার্কিন চিজ উৎপাদকদের জন্য কানাডার দুগ্ধবাজারে আরো বেশি প্রবেশাধিকার নিশ্চিত করুক।
এই বিভাগের আরও খবর
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের