বাংলাখবর
কমলা হ্যারিসের সমর্থনে প্রথমবার মার্কিন নির্বাচনে সক্রিয় হয়ে ওঠে ভারতীয় গোষ্ঠীটি
বাংলা খবর ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করার সঙ্গে সঙ্গে তার সমর্থনে অবিশ্বাস্যভাবে সরব হয়ে ওঠে প্রবাসী ভারতীয়রাও। মার্কিন নির্বাচনে সম্প্রদায়টি কখনোই প্রভাবক ছিল না, তবে ২০২৪ সালে পাল্টে যায় প্রেক্ষাপট।
গত রোববার (১১ আগস্ট) স্থানীয় সময় বিকেলে বিনিতা গুপ্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিংয়ে তার বাড়িতে ২০ জন ভারতীয় আমেরিকান নারীকে আতিথেয়তা করেন। ঐতিহ্যবাহী ভারতীয় খাবার চনা মসলা, নান এবং রাইস পুডিং খেয়ে উজ্জীবিত নারীরা তাদের দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রচারণায় ব্যবহার উপযোগী কয়েকশ পোস্টকার্ড তৈরি করেন।
তাদের বার্তা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সবাই যেন কমলা হ্যারিসকেই ভোট দেয় এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেন।
একজন (রাজনৈতিক) প্রার্থীর জন্য পরিচিত নারীদের সংগঠিত করা ৬১ বছর বয়সী ভারতীয় চিকিৎসক গুপ্তার জন্য প্রাথমিক পর্যায়ে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ ছিল। ২০০৩ সালে থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে থাকলেও এই প্রথমবার নির্বাচনে সক্রিয় হয়ে উঠেন তিনি। এর আগে তিনি ফেডারেল নির্বাচনে শুধুমাত্র নিজের ভোটই দিতেন। এবারই প্রথম সামাজিক মাধ্যমে তিনি কমলা হ্যারিসের পক্ষে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
এমন পরিবর্তনটি গত মাসে ব্যাপকতা পায় যখন ভারতীয় এবং জ্যামাইকান অভিবাসী দম্পতির কন্যা কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত মনোনয়ন পান। সেই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তার পরিবর্তে লড়বেন তার রানিংমেট এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
রাজনৈতিকভাবে সক্রিয় দক্ষিণ এশীয় আমেরিকানদের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন সক্রিয় গুপ্তা। তিনি কমলা হ্যারিসের পক্ষে দক্ষিণ এশীয় নারীদের জুম কলে অংশ নেন। সেই সঙ্গে সংশয়বাদী নারীদের কাছে কমলা হ্যারিসের জন্য ভোট চেয়েছেন। গত ৬ আগস্ট তিনি ফিলাডেলফিয়ায় হ্যারিসের রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘এমন নির্বাচনে সক্রিয় না হওয়াটা আসলেই অসম্ভব। এখানে পছন্দটি ডেমোক্র্যাট বা রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে গণতন্ত্র এবং তা হারানোর মধ্যে যেকোনো একটিকে পছন্দ করে নিতে হবে।’
অনেক ভারতীয় আমেরিকান গুপ্তের এমন উদ্দীপনা এবং তাড়না দেখে আরও বেশি উজ্জীবিত হয়ে উঠেন। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সম্প্রদায়ের জাতীয় এবং তৃণমূল রাজনৈতিক সংগঠকরা বলছেন, তারা হ্যারিসের পক্ষে এমন উত্তাল প্রচারণা-সমর্থন তার জয়ের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখছেন। চাচী এবং মামারা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ‘লোটাস ফর পটাস’ মেম বিনিময় করছেন (সংস্কৃতে কমলা শব্দের অর্থ হচ্ছে পদ্ম)। ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্ট ফান্ড জানিয়েছে, সাউথ এশিয়ান উইমেন জুম কলে যেখানে গুপ্তা যোগ দিয়েছিলেন সেই প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ডলার অনুদান। সেখানে এখনো অনেকে ছোট-বড় অনুদান দিচ্ছেন এবং স্বেচ্ছাসেবকদের নির্বাচনে যোগ দেয়ার ঢল নেমেছে। সংবাদমাধ্যম সিএনএনের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
