বাংলাখবর

ঐশ্বরিয়ার পোশাক-চেহারা নিয়ে সমালোচনা, মাধুরীর কড়া জবাব

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হওয়ার পর থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পোশাক, শারীরিক গঠন ও চেহারা নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি বডি শেমিংয়েরও শিকার হতে হয় অভিনেত্রীকে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক তারকাকে শুধুমাত্র চেহারা বা বয়সের ভিত্তিতে মূল্যায়ন করা ঠিক নয়।

মাধুরীর মতে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

মাধুরীর ভাষায়, ‘একজন মানুষের সাফল্য, অবদান ও ব্যক্তিত্বকে ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই নন, তার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলির জন্যও প্রশংসার দাবিদার।’

তিনি আরও বলেন, ‘ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে একজন মানুষের মূল্য কেবল তাঁর চেহারার ওপর নির্ভরশীল, অর্জন বা কাজের ওপর নয়– এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর এবং তা বদলানো প্রয়োজন।’

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাধুরীর মতে, সমালোচনামূলক মানুষ সব সময়ই ছিল, তবে এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে যে কেউ খুব সহজে নিজের মতামত প্রকাশ করতে পারছেন। ফলে নেতিবাচক মন্তব্যও আগের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। সূত্র: এই সময়

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর