বাংলাখবর

এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা

বাংলা খবর ডেস্ক : ইসরাইল-হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এ হুঁশিয়ারি দিল সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন ইউক্রেন নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে) সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে এবং সেই দিন কোনো লাল রেখা (রেড লাইন) থাকবে না।

এর আগে, হামাস হামলা শুরুর একদিন পর রোববার ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরাইল।

লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরাইলের তিনটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

গত শনিবার থেকে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন প্রায় আটশ জন। আর গাজায় ইসরাইলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স