বাংলাখবর

এবার অ্যাম্বুলেন্সে হামলা করল ইসরায়েল, নিহত ১৫

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে দুই সপ্তাহ আগে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্বজুড়ে রোষানলে পড়েছিল দখলদার ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়। এবার আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর- আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল।  

আল-জাজিরার খবরে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

তবে হামাস গাড়িটি ব্যবহার করছে—ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ফিলিস্তিনের বৃহত্তম এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শিগগিরই বিদ্যুৎ সংযোগ না পেলে এই হাসপাতাল মৃত্যুপুরীতে রূপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকরা।

এর আগে গত ১৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। দখলদারদের হামলা থেকে বাঁচতে ও ‘নিরাপদ আশ্রয়’ ভেবে অনেক মানুষ হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স