বাংলাখবর

উত্তাল কলকাতা, রাতভর বিক্ষোভ

বাংলা খবর ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ শুরু হয়।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করেছেন। তারা নিরাপত্তার দাবিতে প্রতিবাদ করছেন।

‘রাত দখল করো’— এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন। নারী নেত্রী রিমঝিম সিনহা এই কর্মসূচির ডাক দেন। এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আরজি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব চালানো হয়েছে আরজি কর মেডিকেল কলেজে। হাসপাতালের জরুরি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালালেন একদল ব্যক্তি। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও।

এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের সংসদের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মেডিকেল কলেজের মতো জায়গা যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে, তাহলে কোন ভরসায় মেয়েদের পড়তে পাঠানো হবে? রাহুল আরও বলেছেন, ‘ন্যায়বিচারের বদলে দোষীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে।’

এর আগে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআইকে দিয়েছে। সংস্থাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করছে। 
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স