বাংলাখবর
উগান্ডার স্কুলে উগ্রবাদী হামলা, নিহত ৪০
বাংলা খবর ডেস্ক : পশ্চিম উগান্ডার একটি স্কুলে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট উগ্রবাদীরা হামলা করেছে। শুক্রবার তাদের আক্রমণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। মৃতদের বেশিরভাগই ছাত্র।
এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে স্কুলের ছাত্রাবাসে থাকা বালকরাও রয়েছে।
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)-ভিত্তিক ‘দ্যা অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স’ (এডিএফ) নামের একটি সংগঠনকে এ হামলার দায়ী করা হচ্ছে। উগান্ডায়ও তারা তাদের উগ্রবাদী কার্যক্রম চালায়।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, অনেক মৃতদেহকে বাভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় (আনুমানিক) রাত ১১টা ৩০ মিনিটে পশ্চিম উগান্ডার কাসেস জেলার ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করত। তাদের অধিকাংশই সেখানে থাকতেন।
ফ্রেড এনাঙ্গা বলেন, এডিএফ বিদ্রোহীরা একটি ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছে। ঘটনার সময় একটি খাবারের দোকানও লুট করা হয়।
গণমাধ্যমকে উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম বলেছেন, কিছু ছেলেকে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। স্কুলের অন্যরা, যাদের বেশিরভাগই মেয়ে, তাদের অপহরণ করেছে উগ্রবাদীরা।
সূত্র : বিবিসি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
