বাংলাখবর
ইহুদিদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
বাংলা খবর ডেস্ক : ইহুদিদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সাম্প্রতিক বর্বরতার প্রেক্ষিতে ফ্রান্সে ইহুদিদের টার্গেট করে বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। এরপরই ইহুদিদের নিরাপত্তা দিতে অতিরিক্ত এই পুলিশ মোতায়েনের ঘোষণা এলো। এ খবর দিয়েছে স্পুটনিক।
খবরে জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনই ইহুদিদের স্কুল, সিনাগগ এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলির নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের মোট ৯৫০টি স্থানকে এই নিরাপত্তার অধীনে আনা হবে। ফরাসি পার্লামেন্টে এ কথা জানান ডারমানিন। তিনি বলেন, গত ৭ই অক্টোবরের পর থেকে ফ্রান্সে মোট ৮৫৭টি ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে। এই সংখ্যা গোটা ২০২২ সালের থেকেও বেশি। প্যারিস ও এর কাছাকাছি ছোট শহরগুলোতে থাকা ইহুদি বাসিন্দাদের সব থেকে বেশি টার্গেট করা হয়েছে।
এছাড়া ইহুদিদের বাড়িতে বিভিন্ন উসকানিমূলক স্প্রে-পেইন্ট করা হয়েছে বলেও জানা গেছে।
ফ্রান্স কর্তৃপক্ষ ইহুদি-বিরোধী এসব ঘটনার নিন্দা জানিয়েছে। প্যারিসের ডেপুটি মেয়র আন্তোইন গুইলো ইহুদি-বিদ্বেষকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। সেন্ট-ওয়েনের মেয়র করিম বোয়ামরানে বলেছেন, তার অফিস ‘ফ্রান্সের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে গাজায় একটানা হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির হামলায় এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিন যত যাচ্ছে ইসরাইলের হামলা আরও জোরদার হচ্ছে। ইসরাইলের হামলার নিন্দা জানানোর পরিবর্তে ফ্রান্সসহ গোটা পশ্চিমা বিশ্ব উলটো আরও তাদেরকে সমর্থন দিচ্ছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
