বাংলাখবর

ইসরায়েলে সংগীত উৎসবস্থলে মিলল ২৬০ লাশ

বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমি থেকে ২৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এ তথ্য জানায় দেশটির উদ্ধারকারী সংস্থা জাকা। নেগেভ মরুভূমিটি কিব্বুৎজ রি-ইম এলাকা ও গাজা উপত্যকার কাছাকাছি। সেখানে চলছিল সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল। সেখানে কয়েক সপ্তাহ ধরেই জড়ো হচ্ছিলেন সংগীতপ্রেমীরা।

শনিবার সকালে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হামলা চালান হামাস যোদ্ধারা। এতে ঘটনাস্থলেই নিহত হন শত শত মানুষ। ওই সময় শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায় তারা। খবর বিবিসির।

হামলার সময় মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন গিলি ইয়োসকোভিচ নামে এক ইসরায়েলি নারী। তিনি জানান, হামাস যোদ্ধারা যখন অনুষ্ঠানে উপস্থিত হন, ওই সময় সবাই নাচে মত্ত ছিলেন। যোদ্ধারা সেখানে গিয়েই গুলি শুরু করেন। যাকে সামনে পাচ্ছিল, তাকেই গুলি করছিল।

প্রাণ বাঁচাতে গিলি দৌড়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন তিনি। এক পর্যায়ে হিব্রু ভাষায় কেউ কথা বলছেন শুনে বেরিয়ে আসেন। পরে ইসরায়েলি সৈন্যরা তাকে উদ্ধার করে।

গিলি বলেন, আমি দেখছিলাম, চারপাশেই মানুষজন মরে পড়ছে। আমি খুব শান্ত ছিলাম। কোনো চিৎকার করিনি।

তিনি আরও বলেন, পরে আমি হিব্রু ভাষারি কথা শুনে সৈন্যদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আশপাশে তখনো সন্ত্রাসীরা ছিল। তাই আমি হাত ওপরে তুলে এগিয়ে যাচ্ছিলাম, যেন সৈন্যরা আমাকে সন্ত্রাসী না ভাবে। তখন কেউ একজন আমাকে গাড়িতে নিয়ে তোলে।

স্থানীয় সময় শনিবার সকালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালায় হামাসের সদস্যরা। হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এছাড়া ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪১৩ জন নিহত এবং ২ হাজার ৩০০ জন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স