বাংলাখবর
ইসরায়েলের হামলায় ৭ ত্রাণকর্মী নিহতের ঘটনায় বাইডেনের নিন্দা
বাংলা খবর ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলায় বিভিন্ন দেশের ৭ ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর- বিবিসি
বাইডেন জানান তিনি ক্ষুব্ধ এবং মর্মাহত। ত্রাণকর্মীদের নিরাপদ রাখতে ইসরায়েল উদাসীন বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ইসরায়েলের সুষ্ঠু তদন্ত করা উচিত এবং তদন্তের ফলাফল সর্বসম্মুখে প্রকাশ করা উচিত বলে দাবি করেন বাইডেন।
‘যুক্তরাষ্ট্র বার বার ইসরায়েলকে বলেছে ত্রাণ সহায়তা কর্মকাণ্ড আর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান যেন আলাদা থাকে,’ বাইডেন বলেন।
সোমবারের ওই হামলায় নিহত ৭ জন ওয়াশিংটনভিত্তিক ত্রাণ সহায়তাকারী অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মী ছিলেন। সংস্থাটি জানায়, তাদের কর্মীরা সংঘাতহীন এলাকায় দুটি গাড়িতে করে ঘুরছিলেন। গাড়িতে ত্রাণকর্মী হিসেবে লোগোও লাগানো ছিল। গাজার দায়ের আল-বালাহ এলাকায় ১০০ টনের বেশি খাদ্য সরবরাহ করে তারা ফিরছিলেন। সার্বিক বিষয় ইসরায়েল পর্যবেক্ষণও করেছে। তার পরও তাদের কর্মীদের ওপর বিমান হামলা হয়।
নিহতদের মাঝে ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পোল্যান্ড ও ফিলিস্তিনের নাগরিক। এসব রাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়।
মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামলাটি ‘অনিচ্ছাকৃত' ছিল এবং নিরীহ মানুষ এতে নিহত হয়েছে। কিন্তু তিনি দাবি করেন, 'যুদ্ধে এমনটা হতেই পারে।’ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ভুল স্বীকার করেন এ ঘটনায়। ইসরায়েল এ বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
