বাংলাখবর
ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইরান
বাংলা খবর ডেস্ক : ইরানের শীর্ষ সামরিক কমান্ডার দামেস্কে দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল জাজিরার খবর অনুসারে, ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাঘেরি বলেছেন, ইসরায়েলের বোমা হামলার জবাবে তেহরান তার প্রতিক্রিয়ার সময় ও পদ্ধতি বেছে নেবে।
ইরানের আধা-সরকারি আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, বাঘেরি বলেছেন ইসরায়েলি আক্রমণ বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না এবং ‘ইরান নির্ভুলতার সাথে প্রতিশোধমূলক’ অভিযান চালাবে; যার ফলে ইহুদিবাদী সরকার তাদের কর্মের জন্য অনুতপ্ত হবে। তিনি ইরানি দূতাবাসে হামলাকে ইসরায়েলের ‘আত্মঘাতী’ মিশন বলে বর্ণনা করেন।
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা সতর্ক করে বলেন, কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়।
খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, ‘প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত; হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন। এই নৃশংস শাসকের মোকাবিলা করা আইনি ও বৈধ অধিকার।
ইরানের এই কর্মকর্তা বলেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে।
গত সোমবার সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হয়।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
