বাংলাখবর

ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি হুথিদের

বাংলা খবর ডেস্ক : গাজা উপত্যকায় নির্বিাচার হামলার প্রতিবাদে ইহুদিবাদী ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলের কোনো জাহাজ দেখলেই সেটিতে হামলা চালাবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন হুমকি দিয়ে আব্দুল মালিক বলেছেন, ‘লোহিত সাগরে আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং ইসরায়েলি জাহাজ খুঁজছি। বিশেষ করে ইয়েমেনের আঞ্চলিক সামুদ্রিক অঞ্চল বাব আল-মানবাব প্রণালীতে কোনো ইসরায়েলি জাহাজের দেখা মিললেই হামলা চালানো হবে।’

এর আগে মঙ্গলবার দখলদার ইসরায়েলের বন্দর নগরী ইলাতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই নগরীতে এর আগে হুথি বিদ্রোহিরা হামলা চালিয়েছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর গাজা উপত্যকা লক্ষ্য করে নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। অব্যাহত এসব হামলায় হাজার হাজার সাধারণ ফিলিস্তিনি নিহত হওয়ার পর— ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দেয় হুথিরা। সেই ঘোষণা অনুযায়ী ইলাতে তারা হামলা চালায়ও।

এছাড়া ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সীমান্ত অঞ্চলে নিয়মিতভাবে ইসরায়েলি সেনাদের অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত এবং নিহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার কারণে গাজার সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তেও ইসরায়েলিদের এখন সমানভাবে সতর্ক থাকতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স