বাংলাখবর

ইসরায়েলিকে হামাসের যোদ্ধা ভেবে গুলি, তদন্তের নির্দেশ নেতানিয়াহুর

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের একটি বাস স্টপেজে গত বৃহস্পতিবার ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাসের দুই যোদ্ধা।

জেরুজালেমের ওই হামলার সময় গাড়িতে করে যাচ্ছিলেন ইয়োভাল দোরোন ক্যাসেলম্যান নামের এক ইসরায়েলি। তিনি তখন তার গাড়ি থেকে নেমে হামাসের ওই সদস্যের ওপর নিজের হ্যান্ডগান দিয়ে গুলি ছোড়া শুরু করেন। ওই সময় সেখানে উপস্থিত হন দুই সেনা সদস্য। ওই সেনারা ইয়োভাল দোরেনকে হামাসের সদস্য ভাবেন এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই দাপাতে দাপাতে প্রাণ যায় তার।

সেদিনের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়োভাল দোরেন বুঝতে পারেন তাকে সেনারা হামাসের সদস্য ভাবতে পারেন। এ কারণে তিনি নিজের দুই হাত ওপরে তুলে ফেলেন। এছাড়া নিজের জ্যাকেট খুলে দেখান তার শরীরে কোনো বিস্ফোরক নেই। এছাড়া তিনি চেঁচিয়ে বলতে থাকেন ‘আমি ইহুদি, আমি ইসরায়েলি; আমাকে গুলি করবেন না।’ এমন আর্তনাদের পরও তাকে গুলি করেন এক সেনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও প্রথমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, তারা এ ঘটনার তদন্ত করবে না। কিন্তু সাধারণ ইসরায়েলিদের চাপে পড়ে এখন সিদ্ধান্ত বদলাতে যাচ্ছে তারা।

জেরুজালেমে বৃহস্পতিবারের সেই হামলায় চার ইসরায়েলি ও দুই হামলাকারী নিহত হন।

সেনাদের ভুলে নিহত ওই ব্যক্তির পরিবার জানায়, এমন দুঃখজনক ঘটনায় তাদের প্রিয়জন নিহত হলেও সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হলে আজ সোমবার ইসরায়েলি প্রেসিডেন্ট তার বাড়িতে যান।

সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স