বাংলাখবর
ইসরায়েলকে থামাতে বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের আহ্বান
বাংলা খবর ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধ করতে বিশ্বনেতাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের এক জরুরি বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণের সময় ফিলিস্তিনি প্রতিনিধি গাজায় বোমা হামলায় নিহত শিশুদের নিয়ে কিছু ঘটনা পড়ে শোনান।
ভাষণের শুরুতেই রিয়াদ মানসুর ইসরায়েলের বিমান হামলা থেকে গাজার বেসামরিক মানুষের জীবন বাঁচাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদে কূটনীতিকদের উদ্দেশে মানসুর বলেন, ‘যখন আর কোনো উপায় নেই, তখন অভিভাবক হিসেবে আপনি কী বেছে নেবেন। যখন সর্বত্র কেবল মৃত্যু, কেবল ধ্বংসযজ্ঞ।’
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ২০ দিনে গড়িয়েছে। এখনো প্রতিদিন অবরুদ্ধ গাজায় নারকীয় বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ ও বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
