বাংলাখবর
ইসরাইলে হিজবুল্লাহ’র রকেট বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি
বাংলা খবর ডেস্ক : ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহতের জেরে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দু্ই শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। বুধবার (১২ জুন) সকাল থেকে ইসরাইলি ভূখণ্ডে রকেটগুলো বৃষ্টির মতো আঘাত হানে।
গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো এটি অন্যতম বড় রকেট হামলা। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, গ্যালিলি এলাকায় ইসরাইলের ১১টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরাইলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেশ কয়েকটি রকেট আয়রন ডোম ইন্টারসেপ্ট করলেও, অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। রকেটগুলোর বিস্ফোরণে সাফাদসহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত জাওয়ায়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় সামি আবদুল্লাহসহ মোট চারজন নিহত হন। সূত্র: টাইমস অব ইসরাইল, জেরুজালেম পোস্ট
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
