বাংলাখবর
ইরান যুদ্ধের ব্যয় পড়ছে মার্কিন ভোক্তাদের ঘাড়ে, খরচ বেড়েছে কয়েকশ ডলার
বাংলা খবর ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে সৃষ্ট সংঘাতের অর্থনৈতিক প্রভাব এবার পড়েছে মার্কিন ভোক্তাদের দৈনন্দিন ব্যয়ে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর জ্বালানি ও ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গড়ে কয়েকশ ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিকসের বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি-সংশ্লিষ্ট খাতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ৪৪৭ দশমিক ১৯ ডলার ব্যয় করতে হয়েছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি এবং বিমান ভাড়া বেড়ে যাওয়ার ফলে গত তিন মাসে মার্কিন ভোক্তাদের সম্মিলিত অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৬০ বিলিয়ন ডলারে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে এই আর্থিক চাপ আরও বাড়তে পারে। এতে ইতোমধ্যে চাপের মুখে থাকা মার্কিন অর্থনীতির ওপর নতুন ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মুডিজ অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলেন, “যদি শিগগিরই যুদ্ধের অবসান না ঘটে, তাহলে আর্থিক চাপে থাকা ভোক্তারা ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে বাধ্য হবেন। এর ফলে ইতোমধ্যে দুর্বল অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়তে পারে।”
বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির দাম বর্তমান অবস্থায় স্থির থাকলে সংঘাতের প্রথম বার্ষিকী নাগাদ প্রতিটি মার্কিন পরিবারের অতিরিক্ত ব্যয় প্রায় দুই হাজার ডলারে পৌঁছাতে পারে।
এই পরিসংখ্যান মধ্যপ্রাচ্যের সংঘাতের বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাতেরই প্রতিফলন। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও বিশ্বজুড়ে ভোক্তাদের ব্যয়ের ওপর পড়ছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
